শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন

মিহির কুমার দেব,সিনিয়র রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মিহির কুমার দেব,সিনিয়র রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  এক জমকালো আয়োজনে ঘোষনা করা হয়েছে  সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ১বছর মেয়াদি  নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের  মাঝে  ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের  মিলনমেলা।কমিটির দায়িত্বশীল  পদ নির্বাচন  নিয়ে দীর্ঘ সময়  ধরে চলে নিজ নিজ সমর্থিত  প্রার্থীদের নিয়ে  যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ  আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ  দিগন্ত)কে সভাপতি  ও তোফাজ্জল মিয়া(স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে  সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি ঘোষনা  করা হয়।

কমিটির  অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী  বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক  আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক  ওয়ালী রহমান(দৈনিক  মুক্তি সমাচার), কার্যকরী সদস্য  খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) , তন্ময় আহম্মেদ(দৈনিক বায়ান্ন) সোবেল মিয়া (এস টি বাংলা টিভি) ইমরান নাজির ভুঁইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার।নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে  কিছু কিছু সাংবাদিক  ব্যাক্তিগত  লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে   সাংবাদিকতার মতো মহান পেশাকে  কলুষিত  করেছে,আমরা এর প্রতিকুল পদযাত্রী।শতভাগ  স্বচ্ছতা  ও বিশুদ্ধতা  নিয়ে  এগুবে আমাদের সংগঠন।”  সাধারণ সম্পাদক তোফাজ্জল  মিয়া  বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের  সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর  সহযোগী চাই”।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102