শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ইনজুরিতে পড়েননি মেসি, খেলবেন ‘শুরু’ থেকেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া লা লিগাও পুনরায় শুরু হচ্ছে ১২ জুন থেকে। এর ঠিক একদিন পরেই (১৩ জুন দিবাগত রাতে) মাঠে নামবে বার্সেলোনা। এ উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কাতালান জায়ান্টরা। কিন্তু হঠাৎ করেই বড় ধাক্কা হয়ে আসে লিওনেল মেসির ইনজুরিতে পড়ার খবর। তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ক্যাম্প ন্যু।

বুধবার (০৩ জুন) দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি মেসিকে। এরপরই খবর ছড়িয়ে পড়ে অ্যাবডাক্টর মাসলে চোট পেয়েছেন বার্সা অধিনায়ক। চোটের কারণে দলীয় অনুশীলন করেননি এবং এই চোট সেরে সেরে ওঠতে নাকি ১০ দিন সময় লাগবে। এদিকে ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে আতিথ্য নেবে দল। এমন খবরে চিন্তার ভাঁজ পড়ে বার্সাভক্তদের কপালে।

বৃহস্পতিবার (০৪ জুন) একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সা। তবে শুক্রবার (০৫ জুন) থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগেই নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বার্সা জানিয়েছে, চিন্তার কিছু নেই। দলীয় অনুশীলনের সময় একাই জিমে প্রস্তুতি নেওয়া চালিয়ে গেছেন মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ বার্সার একটি সূত্র থেকে জানতে পেরেছে, এদিন মেসির জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। মাংসপেশির ব্যথা কমানোর মতো কোনো অনুশীলনের ব্যবস্থা ছিল না সেখানে। তাই দলীয় অনুশীলনে দেখা যায়নি তাকে। ওই সূত্র আরও জানিয়েছে, মেসির কোনো ইনজুরি বা শারীরিক অসুবিধা সমস্যা নেই। ফলে এটা নিশ্চিত ১৩ জুন তাকে মাঠে নামতে দেখা যাবে। মেসি নিজেও দীর্ঘ বিরতির পর মাঠে নামতে মরিয়া আছেন। মেসিভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রিয় ফুটবলারের পায়ের জাদু দেখতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102