শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি – প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজারহাট উপজেলা প্রাণীসম্পদ প্রাঙ্গনে বুধবার প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন,”প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে রাজারহাট এখন সমৃদ্ধ জনপদ। খামারিদের মনোভাব,বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণে সুফল পাওয়া যাচ্ছে ।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:রহমত আলী বলেন,”রাজারহাট উপজেলা কুড়িগ্রামের মধ্যে অন্যান্য উপজেলার থেকে খামারের দিক দিয়ে বেশ এগিয়ে।”
উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। এতে সর্বমোট ২৫টি ষ্টলে প্রদর্শিত মেলায় বিভিন্ন প্রাণি ও প্রযুক্তির প্রদর্শন করা হচ্ছে।

সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার রয়েছে, গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি।

২৯ নভেম্বর কৃত্রিম প্রজনন সেবা এবং বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প আয়োজন। ৩০ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা এবং চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন। ১ ডিসেম্বর ‘প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্ত এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা। ২ ডিসেম্বর সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ এর কার্যক্রম শেষ হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102