
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (১৫ নভেম্বর) সকালে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে গাইনি, চক্ষু, লিভার, নাক-কান-গলা, মেডিসিন, চর্ম ও শিশু বিশেষজ্ঞদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নারী, শিশু, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, “এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়—সেই লক্ষ্যেই এই আয়োজন।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, মানুষের কল্যাণে সবার এগিয়ে আসা জরুরি।”
আগামী নির্বাচনে জনগণের সমর্থনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “তেঘরিয়ার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান আমি জনসেবার মাধ্যমেই দিতে চাই। এই ক্যাম্প সেই প্রচেষ্টারই অংশ।”
আয়োজকদের জানান, সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সুরা সদস্য এডভোকেট মীর আতাউর রহমান। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হানিফ মিয়া। এছাড়া কাজী বেলাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।