শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ২০২৫। সংস্থার সভাপতি জনাব মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব জনাব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমসের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট এম. মাসুদ রানা এবং ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদিন।

প্রধান অতিথি এডভোকেট খোরশেদ মিয়া আলম বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীরা এমপি-মন্ত্রী হতে চান না; তারা সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চান। তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।” এসময় তিনি সংস্থার ফান্ডে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা দেন।

বিশেষ অতিথি ইলিয়াস খান বলেন, “প্রতিবন্ধীরা সবসময়ই অবহেলিত। তাদের ভাতা ৯০০ টাকা হওয়ার কথা নয়, হওয়া উচিত ২০ হাজার টাকা।” তিনি সরকারের প্রতি ভাতা বৃদ্ধির দাবি জানান।

সভায় ৬০০ দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সহায়তা, বিবাহ অনুদান এবং ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ সহায়তা প্রদান করা হয়। মহাসচিব আইউব আলী হাওলাদার ২০২৫–২৬ অর্থবছরের কার্যক্রম উপস্থাপন করে বলেন, “জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সবসময়ই দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি তিন দফা দাবি তুলে ধরেন—
১. প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি
২. যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান
৩. অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা

অনুষ্ঠানে সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন জেলার কাউন্সিলরসহ দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102