শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A-Z শীর্ষক কর্মশালা।কর্মশালাটি আজ শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণের আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ এবং কেয়া বোস । তাঁরা ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্ট তৈরি, গল্প বলার কৌশল, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং, ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট ( এমটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।
তিনি জানান, সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এই প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102