
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির নামে নাশকতা ও জ্বালাও-পোড়াও প্রতিরোধে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির উদ্যোগে এক অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন তারাবো পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ তাওহীদুল ইসলাম মোল্লা রফিক এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা। এতে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইয়াসিন মোল্লা, মোঃ মনির মোল্লা, মোঃ সাত্তার আলী, মোঃ নাসির চৌধুরী, যুবদল নেতা মোঃ রিফাত প্রধান, মোঃ আবির মোল্লা, মোঃ নাঈম, মোঃ উদয়, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মিজান, মোঃ অনিল, মোঃ রনি প্রমুখ।
বক্তব্যে রাসেল মোল্লা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের নামে আজ ১৩ নভেম্বর নাশকতার চেষ্টা করছে। কিন্তু রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের নির্দেশে আমরা তারাবো পৌর বিএনপি মাঠে আছি, রাত জেগে পাহারা দিয়েছি, যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে।