রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

র‍্যাবের অভিযানে শ্যামবাজারে বিপুল কেমিক্যাল উদ্ধার,এবং ৬ জনের কারাদণ্ড

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় র‌্যাব–১০ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ টন নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়েছে। এ সময় ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে র‌্যাব–১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাব–১০ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বিএসটিআই অনুমোদন ছাড়া ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রির দায়ে শ্যামবাজার এলাকার এস. কে. ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অপর তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি করে আসছিল। জনস্বার্থে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102