রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে গলায় ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেছিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসী পাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান,ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেঘলা রানী (১৩) মঙ্গলবার সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। এসময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বাড়িতে এসে মেঘলাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের ভিতর খুঁজতে যায়।

শয়ন ঘরে তার লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন চিৎকার দেয়। পরে এলাকাবাসী এসে মেঘলা রানীর লাশ শয়ন ঘরের তীরের সাথে ঝুলতে দেখতে পায়।

খবর পেয়ে,রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মায়ের সাথে অভিমান করে মেঘলা রানী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারনা। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102