রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে মের্সাস এমএএম ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

মঙ্গলবার(১১নভেম্বর)সকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ গণমাধ্যমকে বলেন ২০১৩ সালের ইটভাটা স্থাপন আইনের ৮ ধারায় হাসপাতাল, বিদ্যালয়সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ১ কি.মি এর মধ্যে ইটভাটা স্থাপনকে অবৈধ বলে গণ্য করা হয়েছে। অথচ রাজারহাটের “মের্সাস এমএএম ব্রিকস” নামক ইটভাটাটির ৩০০ মিটারের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০০ মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও ইটভাটাটি বহাল তবিয়তে ফসলী জমি নষ্ট করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য হামিদুল ইসলাম, সুজন রহমান ও রওশন আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন স্মারক লিপি পাওয়া গেছে, এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102