রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে সিটি কর্পোরেশন পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা আজ১০ নভেম্বর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সমন্বয় অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাসক মোঃ মোখতার আহমেদ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় ইতিমধ্যে ৯২ শতাংশ টিকাদান করা হয়েছেবলে সভায় জানানো হয়। এছাড়াও টিকা দান রেজিস্ট্রেশন সন্তোষজনক হারে রয়েছে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এক মাস ব্যাপী টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ই নভেম্বর শেষ হবে।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, আমাদের টিকা দান কার্যক্রম প্রায় শেষের দিকে, তাই যেসব স্কুল, মাদ্রাসা এবং এলাকাগুলোতে আমাদের টিকা দানের হার কম সেই সব জায়গাগুলোতে কাজ করতে হবে। যাতে করে আমরা শতভাগ টিকা দান করতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, টিকা প্রদান ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি তথ্য যাতে সঠিক থাকে, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের টিকা প্রদান সন্তোষজনক হারে রয়েছে। তবে আমরা যাতে এই টিকা দান কর্মসূচি শতভাগ সম্পন্ন করতে পারি সে বিষয়ে আমাদের বাকি সময়টুকু কাজ করতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিসেফ এর প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102