রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ধানের শীষে ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী হতে চান এম কফিল উদ্দিন আহমেদ

ইব্রাহিম হাসান (হাসনাইন)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা, অত্র এলাকার কৃতি সন্তান ও সফল ব্যবসায়ী এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা বলেন, “আমি এই এলাকার আদিবাসী। আমার রক্ত-মাংসের সঙ্গে বিএনপি জড়িয়ে গেছে। গত ৪০ বছর ধরে দলের সাথে আছি, সুখে-দুঃখে দলের পতাকা ধরে রেখেছি।”

তিনি অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমার নামে ১৫৬টি মামলা দিয়েছেন এবং ১৭ বছরের সাজাও দিয়েছেন। তবুও আমি দমে যাইনি, বিএনপি ও গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছি।”

এম কফিল উদ্দিন আহমেদ উত্তরা২৪ কে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি দল আমার দীর্ঘদিনের অবদান ও ত্যাগকে মূল্যায়ন করবে। জনগণের ভালোবাসা এবং দলের প্রতীক ধানের শীষ নিয়ে বিজয় অর্জন করে ঢাকা-১৮ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, এম কফিল উদ্দিন আহমেদ একজন ত্যাগী, সৎ ও জনপ্রিয় নেতা। তিনি দলের দুঃসময়ে পাশে থেকেছেন, যা তাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102