রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

“উত্তরার অলিগলি চষে বেড়াচ্ছি বিএনপির ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে”: এম কফিল উদ্দিন আহমেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা এম কফিলউদ্দিন আহমেদ বলেছেন, “আমি যদি আপনাদের দোয়ায় এমপি হতে পারি, ইনশাআল্লাহ এই এলাকার মানুষের নিত্যদিনের যাবতীয় প্রয়োজন পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমানে আমি উত্তরার অলিগলি চষে বেড়াচ্ছি, বিএনপির কাঠামো ও ৩১ দফা কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে।”

শনিবার (৮ নভেম্বর) দক্ষিণখান থানাধীন মিজানের গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক শফিকুল ইসলাম শফিক এবং পরিচালনা করেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার।

বক্তব্যে এম কফিলউদ্দিন বলেন, “এই এলাকার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। জনগণের দোয়ায় যদি সুযোগ পাই, তবে রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে বিধবা, বয়স্ক ও বেকার ভাতার কার্ডসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করব ইনশাআল্লাহ।”

তিনি অভিযোগ করে বলেন, “শুধু বিএনপি করার কারণে আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল, এমনকি ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভয়-ভীতির মধ্যে দিন কাটিয়েছে। মসজিদের খতিবরাও তখন মুক্তভাবে কথা বলতে পারতেন না। অন্যায়ের প্রতিবাদ করলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হতো।”

এ সময় তিনি আরও বলেন, “বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি গণতান্ত্রিক দল। এখানে নেই কোনো গুম-খুন, নেই দুঃশাসন।”

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের দিকনির্দেশনা তুলে ধরেন।

বৈঠক শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102