রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৮ নভেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ ঈশ্বরদী-আটঘড়িয়াবাসীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আপনারা যারা জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরে এসেছেন, মহান আল্লাহ আপনাদের সঙ্গেই আছেন।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী। মহান আল্লাহ ও আপনাদের দোয়া-সমর্থন পেলে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।”

সভায় উপস্থিত প্রবাসী ঈশ্বরদী-আটঘড়িয়াবাসীরা অধ্যাপক আবু তালেব মণ্ডলের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করেন এবং নির্বাচনে তাঁর প্রতি আস্থা প্রকাশ করেন। তারা বলেন, “আগামী নির্বাচনে ইসলামের আদর্শ ও ন্যায়ের পতাকা উঁচু হবে। জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক আবু তালেব মণ্ডলের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আসন্ন নির্বাচনে তাঁর বিজয়ের জন্য দোয়া ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান।
সভায় উত্তরার বিভিন্ন এলাকায় বসবাসরত ঈশ্বরদী-আটঘড়িয়াবাসী, জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102