রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :আজ রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচিই হবে দেশ পুনর্গঠনের ভিত্তি।”

এম কফিল উদ্দিন আরও বলেন, “আমি ঢাকা-১৮ আসনের স্থানীয় বাসিন্দা ও এই এলাকার আদিবাসী। চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত আছি। আমার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমাকে ২০ বছরের সাজা দিয়েছিল। তবুও আমি জনগণের পাশে ছিলাম ও থাকব।”

তিনি আশা প্রকাশ করেন যে, দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, যাতে তিনি এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102