শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন: নুরুল ইসলাম নয়ন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মীর সাজু ভোলা প্রতিনিধি সংবাদদাতা: ভোলা-৪ আসনে বিএনপি’র মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারন খন্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে। যে জাতীয়তাবাদ দেশের প্রতিটি মানুষকে পরিচয় করে দিয়েছে। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন তিনি। জিয়াউর রহমান একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে বিদেশে চিকিৎসা নিতে যাননি।’

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন। এমনকি তিনি একটি গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন।

নয়ন বলেন, ‘যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামীলীগ রয়েছেন, তারা যেন কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামীলীগ ক্ষমতা থাকার সময় তারা বলেছে, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হলে ৫ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন আওয়ামীলীগের কর্মী বিএনপি দ্বারা নিহত হননি। আমরা তাদের বাড়ী-ঘর পাহারা দিয়েছি।’

এসময় ভোলা জেলা বিএনপি, চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর এলাকাসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত লক্ষাধিক কর্মীসমর্থক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102