রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ এর অলিতে-গলিতে ব্যস্ত সময় পার করছেন দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক

ইব্রাহিম হাসান হাসনাইন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ইব্রাহিম হাসান (হাসনাইন): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে জমে উঠেছে নির্বাচনীর প্রচারণার উত্তাপ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এখন ব্যস্ত সময় পার করছেন দক্ষিণখান, উত্তরখান, উত্তরা পূর্ব-পশ্চিম ও তুরাগ এলাকার অলিতে-গলিতে।

দলের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন আদায়ে তিনি প্রতিদিনই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। ব্যানার, পোস্টার, লিফলেট ও পথসভায় সরব হয়ে উঠেছে পুরো ঢাকা-১৮ আসনের বিভিন্ন অঞ্চল।

এক পথসভায় উত্তরা২৪ কে অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “জনগণই পরিবর্তনের মূল শক্তি। আমরা বিশ্বাস করি, ন্যায়, সততা ও আমানতের রাজনীতি প্রতিষ্ঠা করলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন আমাদের জন্য একটি সুযোগ—ন্যায়ের রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে নতুনভাবে শুরু করার সময় এসেছে।”

এলাকাবাসীর উদ্দেশে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়ের প্রতীক, জনগণের বিশ্বাসের প্রতীক। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগেভাগেই মনোনয়ন পাওয়ায় অধ্যক্ষ আশরাফুল হক প্রচারণায় খানিকটা এগিয়ে আছেন। প্রতিদিন তিনি দক্ষিণখান থেকে শুরু করে উত্তরা, উত্তরখান ও তুরাগের বিভিন্ন এলাকাজুড়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, যার ফলে মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা বাড়ছে।

স্থানীয়দের মতে, অন্য কোনো দলের তুলনায় জামায়াতের এই প্রার্থী প্রচারণায় পিছিয়ে নেই। দলীয় নেতাকর্মীরাও সক্রিয়ভাবে কাজ করছেন—গণসংযোগ, লিফলেট বিতরণ, ও সভা-সমাবেশের মাধ্যমে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিচ্ছেন প্রতিটি পাড়ায়-মহল্লায়।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা-১৮ আসনে দৃশ্যমান শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102