শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ রাজারহাট থেকে আনন্দ বাজারগামী সড়ক মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উমরমজিদ ইউনিয়ন বাসী।।রোববার(২নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ইউনিয়নবাসী আয়োজিত স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় আছে। এতে আমাদের চলাচলের চরমভোগান্তি হচ্ছে। দুর্ঘটনা ঘটছে অহরহ। যদি মেরামত কাজের জন্য টেন্ডার হলেও ঠিকাদারের গাফিলতির কারনে আজ সড়কটি এখনো মেরামত হয়নি।দ্রুত সড়কের মেরামত কাজ সম্পন্ন করার দাবি রাখছি। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযুক্ত করে দিন।
এবিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডি’র ভারপ্রাপ্ত প্রকৌশলী মো: আব্দুর রশিদ মন্ডল বলেন দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় পরে রয়েছে।রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট(RCIP)১১.৭৭০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ টেন্ডারে ১৪ কোটি ৪৯ লক্ষ ৬৪ হাজার ১০টায় টেন্ডার পেয়েছে ঠিকাদার খায়রুল কবীর রানা।আগামী বছরের জানুয়ারীতে কাজটি সম্পন্ন হবার কথা।আজ ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবেন। কাজ শুরু না হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ঠিকাদারকে চিঠি দিব।মানববন্ধনে উপস্থিত আসাদুজ্জামান আসাদ,আমির হামজা বাচ্চু,মিজানুর রহমান মিজান,আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102