
নিজস্ব প্রতিবেদক:আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার উত্তরা সংলগ্ন চালাবন এলাকায় রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চালাবন চৈতি গার্মেন্টস থেকে চালাবন ভাই ভাই মার্কেট হয়ে গাওয়াইর কাজী বাড়ি ও ভুইয়া বাড়ি পর্যন্ত এই সড়কটির উন্নয়নকাজ শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন রতন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এলাকাবাসী রতন ভাইয়ের জন্য দোয়া কামনা করেন এবং তাঁর উদ্যোগের প্রশংসা জানান।