শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে ৯৯৯-এ কল, মুক্তাগাছায় পেশাদার ডাকাত গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাকালে এক পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নেওয়াজ আলীর ছেলে সোহেল (২৬)।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে দিগাড়কান্দা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সোহেল নিজেকে ড্রাইভার পরিচয় দিয়ে একটি সিলিন্ডার গ্যাস ও চুলা পরিবহনকারী পিকআপের চালক, প্রতিবন্ধী মজিবর রহমানের সহায়তা চান। মুক্তাগাছার উদ্দেশ্যে যাত্রার পর আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে তিনি গাড়ি থামাতে বলেন।

এ সময় সোহেল দাবি করেন, এক মোটরসাইকেল আরোহী পুলিশ পরিচয়ে এসে তার কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে পিকআপচালক মজিবরের কোনো ক্ষতি হয়নি এবং তার মালামালও অক্ষত থাকে। ঘটনাটিতে অসঙ্গতি দেখে মজিবর প্রতিবাদ করলে সোহেল গাড়ির চাবি ছিনিয়ে পালিয়ে যান।

এরপর সোহেল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ড্রাইভার পরিকল্পিতভাবে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্য—সোহেল নিজেই পুরো ঘটনাটি সাজিয়ে প্রতারণা ও লুটপাটের মাধ্যমে পুলিশের সঙ্গে প্রতারণার চেষ্টা করেছিলেন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, “সোহেল অত্যন্ত অভিনব কায়দায় ৯৯৯-এ কল দিয়ে বানোয়াট তথ্য দিয়েছেন। তদন্তে সত্য উদঘাটন হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে একজন পেশাদার ডাকাত।”

গ্রেফতারের পর সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102