রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

“মাদক ব্যবসায়ীদের দলে রাখার জায়গা নেই”—  হাজী মোস্তফা জামান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে তুরাগ থানা ফুলবাড়িয়া ইউনিট বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই উঠান বৈঠক পরবর্তীতে এক প্রাণবন্ত জনসভায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাজী মোস্তফা জামান বলেন— “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখন অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি দূর করে দলের ঐক্য ও জনকল্যাণে কাজ করতে হবে।”

তিনি মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন— “যারা মাদকের সঙ্গে জড়িত, তারা যত বড়ই হোক—দলে তাদের কোনো স্থান নেই। প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। দলের বাইরে যারা মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করা হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন— “ঢাকা-১৮ আসনের প্রাণ হলো তুরাগ। অথচ একটি অসাধু গোষ্ঠী তুরাগকে এই আসন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল। জনগণকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নং ওয়ার্ড ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মজিবর রহমান মজির, সঞ্চালনায় ছিলেন আবু তারেক। এতে আরও বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102