শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

দেশের দুর্নীতির মহা নায়িকা ছিলেন শেখ হাসিনা : আবুল খায়ের ভূঁইয়া

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন— “শেখ হাসিনার আমলে দেশজুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার নজির ইতিহাসে আর নেই। দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি দুর্নীতির মহা নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

‎মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, “আওয়ামীলীগের সরকার জনগণের ভোটে নয়, বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা লণ্ডভণ্ড, জনগণের অধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগ আজ মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।”

‎জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন ছৈয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন।
‎বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম. জিলানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, শাহারিয়ার ফয়সাল প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন গাজী মোস্তফা কামাল, সাবেক সভাপতি উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102