শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‌্যালি। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে আয়োজিত এই র‌্যালিতে প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় চরফ্যাশন আলিয়া মাদ্রাসা মাঠে। পরে সেখান থেকে বিশাল র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে চরফ্যাশন পৌর এলাকা পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনসমুদ্রে।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে, চরফ্যাশনের তরুণ প্রজন্ম এখনো বিএনপির আদর্শে উজ্জীবিত।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন, সদস্য রাশেদুল হাসান নয়নসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102