রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতা আসলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো:এম কফিল উদ্দিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান মধ্যপাড়া ফায়দাবাদ এলাকায় বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি। বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামত ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক এলাকাবাসীর অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলম মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে এম. কফিল উদ্দিন আহমেদ বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে আমরা চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত একটি সুন্দর, সুশাসনভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানার শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, দক্ষিণখান থানার মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাবা হাসিনা আক্তার, পূর্ব থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার, পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, যুগ্ম আহ্বায়ক ইফরান এবং বিমানবন্দর থানার ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।

উক্ত উঠান বৈঠক আয়োজন করেন হাজী কবির ও বিল্লাল হোসেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমাবেশ শেষে স্থানীয় জনগণের মাঝে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে পুরো এলাকা এক প্রাণবন্ত গণসমাবেশের রূপ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102