
সিরাজুল ইসলাম: ধামরাই উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মোঃ রেজুয়ান আহমেদ রবিন এর ব্যতিক্রম উদ্যোগে মঙ্গবার ২৮ অক্টোবর সারা দিন ব্যাপী ধামরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে কুশুরা হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়,কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং শিবপুর বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। তার এই ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানান দলের নেতাকর্মীরা। এবং ধামরাই উপজেলা যুবদল সামনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সুশীল সমাজের ব্যক্তিগনরা।
এসময় কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, উপজেলা কৃষকদল সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, কুশুরা ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহ আইনবিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল বেপারী, সুতিপাড়া ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসেন সহ আরও অনেক উপস্থিত ছিলেন।