শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ১ কোটি যুবককে চাকরি দেওয়া হবে: হেলাল তালুকদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টায় দক্ষিণখানের মুন্সি মার্কেটে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মো. হেলাল তালুকদার বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’তে নারী অধিকার, বেকারত্ব দূরীকরণ, কৃষক ও শ্রমিকের অধিকার রক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তিসহ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, ৩১ দফা পড়ুন এবং জনগণের মাঝে ছড়িয়ে দিন।”

হেলাল তালুকদার আরও বলেন, “আমরা টানা ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকারের দমন-নিপীড়নের শিকার। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি চাঁদাবাজি ও দখলদারমুক্ত রাষ্ট্র গঠন করা হবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এক সময় হাসিনা ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন করেছিলেন। এখন একটি দল ইসলামকে ব্যবহার করে নির্বাচনী বিভ্রান্তি তৈরি করছে। তারা ‘পিআর পদ্ধতি’র নামে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান আকরাম, মো. মিন্নত আলী, আব্দুস সালাম, শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, মো. শাহজাহান আলী, মো. দেলোয়ার হোসেন সবুজ, মো. রফিকুল ইসলাম, ৫০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন খান (লিটন) এবং নেতৃবৃন্দ মো. কবির হোসেন ভূঁইয়া, মো. হারুন-অর-রশিদ ভুট্টো, মো. সেলিম রেজা প্রমুখ।

উঠান বৈঠকটি আয়োজন করেন স্থানীয় তরুণ নেতৃবৃন্দ মো. রুবেল, মো. আরিফ, মো. হৃদয় ও মো. সুমন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102