শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

আমির হোসেন মুন্সী,সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আমির হোসেন মুন্সী,সিনিয়র রিপোর্টার: (কুয়েত):২৭ শে আগস্ট ২০২৫, কুয়েত প্রবাসী লেখক, আ ক ম আজাদ এর রচিত “দি পাথফাইন্ডার পাবলিকেশন্স” থেকে প্রকাশিত প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা “প্রবাসীর জীবন” বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় আব্বাসিয়া জমজম হোটেলে।

কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা,সংগঠক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন কুয়েত প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

প্রবাস বাংলা মিডিয়া ও দি পাথফাইন্ডার পাবলিকেশন্স”এর পরিচালক আমির হোসেন এর শৈল্পিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে “প্রবাসীর জীবন” বইয়ের উপর আলোকপাত করেন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক কামাল হোসেন, অনির্বাণ শিল্প-গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন।
প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচনে কুয়েত প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট সংগঠক ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব রাশেদুল ইসলাম, আরিফ হোসেন,মোঃ জালাল উদ্দিন, আল-আমিন সরকার, মোহাম্মদ সেলিম,সাদেক রিপন, মোঃ বিল্লাল হোসেন, পেয়ার আহমেদ, বাবুল দাস, শাহ্ করিম, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

প্রবাসী লেখক আ ক ম আজাদ এর প্রবাসীর জীবন বইটিতে প্রবাসীদের জীবনের সফলতা ব্যর্থতার বৃত্তান্তের পাশাপাশি দেশ ও প্রবাসে তাদের জীবনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অধিকার ও নিরাপত্তার কথা বলা হয়েছে। বইটিতে প্রবাসে সফল হওয়ার দিক নির্দেশনা ও বাস্তব রূপায়ন বর্ণিত হয়েছে। সুধিবর্গ আশা প্রকাশ করেন, বইটি “প্রবাসী পরিবার ও রাষ্ট্রের সঙ্গে প্রবাসীদের ভাবনার সেতুবন্ধন রচনা করবে”। প্রবাস বাংলা মিডিয়া কুয়েত থেকে চতুর্থ বই “প্রবাসীর অধিকার” নামক গ্রন্থে বিশ্বের প্রবাসী সাহিত্যিক,লেখক,সাংবাদিক ও গবেষকদের লেখা আহ্বান করা হয়েছে। নৈশ ভোজের মাধ্যমে প্রাণবন্ত সভাটি সমাপ্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102