শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় র‍্যাবের অভিযানে ‘ভাই ভাই কোম্পানি’ সিলগালা, ১০ লাখ টাকা জরিমানা

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা: রাজধানীর উত্তরায় দুলাল জর্দা খ্যাত ‘ভাই ভাই কোম্পানি’র ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে র‍্যাব-১ এর অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা ও ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ রোডের ৮ নম্বর বাড়িতে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব কাজী তামজীদ আহমেদ।

অভিযানে বি.এস.টি.আই. আইন, ২০১৮ অনুযায়ী ১০ মামলায় মোট ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ফ্যাক্টরিটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই ভেজাল খাদ্য, জুস ও পানীয় উৎপাদন করছিল, যা বিশেষত শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য তৈরির উপকরণসহ ‘পাওয়ার প্লাস’, ‘জি-কোভ’ ও ‘জিনসিন’ নামের উপাদান উদ্ধার করা হয়।

একই দিনে উত্তরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায়ও পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ও এএসপি পারভেজ রানা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102