শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে — নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মীর সাজু ,চরফ্যাশন (ভোলা): নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে।

তিনি বলেন, “ইলেকশন কমিশনার যখন সময় নির্ধারণ করবেন, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করা — সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।”

(২৭ অক্টোবর) সোমবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা।

নৌপরিবহন উপদেষ্টা চরফ্যাশনের নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং যাত্রীসেবা আরও আধুনিক ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102