শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জনগণের স্বার্থে নিজ হাতে পোস্টার অপসারণে নেমেছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঢাকা–১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনের পরপরই এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে নিজ হাতে অংশ নিয়ে তিনি জানিয়েছেন-এখন জনগণের স্বার্থই তার প্রধান বিবেচ্য বিষয়।
সকালে নিজ নির্বাচনী এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার প্রয়োজনে ব্যানার–ফেস্টুন লাগিয়েছি। এখন জনগণের প্রয়োজনে সেগুলো অপসারণ করছি।”
তিনি জানান, ইতোমধ্যে নেতা–কর্মীদের পোস্টার অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল থেকেই তারা বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো পোস্টার–ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই পুরো ১৮ আসন পরিষ্কার–পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, একটি নির্বাচনের পর এলাকা পরিচ্ছন্ন রাখা রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের অংশ। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সর্বপ্রথম এলাকার জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান সহজ হবে। বর্তমানে এলাকায় যানজট, গ্যাস সংকট, মাদক সমস্যা ও অন্যান্য নাগরিক ভোগান্তি রয়েছে। জনগণের মতামত ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ধাপে ধাপে এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় তিনি তারেক রহমান–এর আগমন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তখন বেনার–ফেস্টুন অপসারণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার সময় কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলোর পরিবর্তে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং এখনো সেগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।

তিনি বলেন, “আগামীতে জনগণের কথা প্রাধান্য দিয়ে, যখন যে সমস্যা সামনে আসবে, সেটি গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবো। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে টেকসই করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102