শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বইমেলা ঈদের পর আয়োজনের দাবি: তারেক রহমানের হস্তক্ষেপ চায় প্রকাশক ঐক্য

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবিতে হস্তক্ষেপ চেয়েছে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। এ বিষয়ে তারেক রহমান–এর কাছে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। চিঠিটির অনুলিপি শনিবার গণমাধ্যমে পাঠিয়েছে সংগঠনটি।

চিঠিতে প্রকাশক ঐক্য জানায়, দেশের প্রকাশনাশিল্প বর্তমানে রুগ্‌ণ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে রমজান ও নির্বাচন–পরবর্তী বাস্তবতা বিবেচনায় বইমেলা পিছিয়ে ঈদের পর আয়োজন করা হলে পাঠক ও প্রকাশক—উভয়ের জন্যই একটি সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা নিশ্চিত করা সম্ভব হতো। তাঁদের দাবি, মেলা বর্জন নয়; বরং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে মেলাকে কার্যকর ও প্রাণবন্ত করা।

সংগঠনটি অভিযোগ করে, যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে একপ্রকার জোর করেই প্রকাশকদের একটি ব্যর্থ মেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দেশের সামনের সারির প্রায় সব প্রকাশকসহ তিন শতাধিক মূলধারার প্রকাশক অংশ নিতে অপারগ অবস্থায় পড়েছেন। প্রকাশক ঐক্য আশা প্রকাশ করে, বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর শীর্ষ নেতা তারেক রহমান প্রকাশনাশিল্প রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102