শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‘শুধু ভোট দিলেই সমাধান নয়, জনগণকে পাশে থাকতে হবে’—গয়েশ্বর চন্দ্র রায়

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনের প্রচারণায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে কেরানীগঞ্জ এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে না, জনগণকে নির্বাচনের আগেও এবং পরেও তাঁর পাশে থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘জনগণের কথায় সরকার চলবে। আমরা আকাশকুসুম স্বপ্ন দেখতে চাই না, বাস্তবতার আলোকে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করতে চায় বিএনপি।
স্বাধীনতা ও গণতন্ত্র প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তিনি তাদের ঘৃণা করেন। স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করলেও ভোটারদের এসব উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘ভোট দেওয়া শুধু অধিকার নয়, ভোটের ফলাফল রক্ষা করাও জনগণের দায়িত্ব।’
গণমিছিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আপনারা পথ দেখিয়ে দেবেন। আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেবেন। গণমাধ্যমের এই ভূমিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি আশা প্রকাশ করেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গণমিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। তাঁরা নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102