শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ধানের শীষের পক্ষে গণসংযোগ, মিছিল–স্লোগানে মুখরিত বিএনপির নেতা এস আই টুটুল নেতৃত্বে

মো:মহসিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিনঃঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে কোটবাড়ি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচার ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল, স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচিকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

মিছিলটি কোটবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সক্রিয়তার বার্তা দেন।

উত্তরা পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস আই টুটুলের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে। এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102