শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামে যোগদান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা:ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হানিফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট মীর আতাউর রহমান, বসুন্ধরা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মণ্ডল এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির মোঃ ইলিয়াস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম বলেন, “দেশে বর্তমানে নির্বাচনের আবহ বিরাজ করছে। বিভিন্ন দল থেকে দলে দলে মানুষের জামায়াতে ইসলামে যোগদান মহান আল্লাহর বিশেষ দয়া। আমরা ন্যায় ও আদর্শের রাজনীতি করি। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজির রাজনীতিতে জামায়াতে ইসলামের কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন বুঝতে পেরেছে শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। বিগত সরকারগুলো দেশকে শোষণ করেছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে বিজয়ী করে দেশে শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি কেরানীগঞ্জের আগানগর ও তেঘরিয়া এলাকার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম হানাহানি ও মারামারিতে বিশ্বাস করে না। যারা সন্ত্রাস করে নির্বাচনকে কলঙ্কিত করছে, জনগণ তাদের ভোটের মাধ্যমেই জবাব দেবে।”
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102