শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী সিঁথি

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি নিজেই। সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে এই সংসদীয় আসনে সেভাবে প্রচারণায় উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান।

তাই এবার বড় ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। এরপর গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটেও গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, ‘আজ আমি ভাইয়ার জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102