শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে: আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসবে। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ক্ষমতা কুক্ষিগত রাখতে একতরফা নির্বাচন আয়োজন করেছে। ওইসব নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমি এর আগেও কেরানীগঞ্জ থেকে নির্বাচিত হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আবার নির্বাচিত হতে পারলে কেরানীগঞ্জকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত ও মাদকমুক্ত একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।”
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে সবাই ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন। ফলাফল নিশ্চিত করে তবেই বাড়ি ফিরবেন।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচন সামনে রেখে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ বাড়ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102