
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজধানীর উত্তরখান এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ৪৫ নম্বর ওয়ার্ডে (উত্তরখান) শুক্রবার (৩০ জানুয়ারি) এ প্রচারণা চালানো হয়।
ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও এলাকায় মিছিল, পথসভা এবং সরাসরি গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সমর্থন চান নেতাকর্মীরা। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।
গণসংযোগে বিএনপি নেতারা বলেন, উত্তরখানের মানুষের ভালোবাসা ও সাড়া তাদের আরও অনুপ্রাণিত করেছে। তারা দাবি করেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে এবং আসন্ন নির্বাচনে জনগণ শান্তিপূর্ণ ভোটদানের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন নিয়মিত এলাকায় সময় দিচ্ছেন এবং মানুষের সমস্যার কথা শুনছেন। তার সরল জীবনযাপন ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও তারা জানান।
প্রচারণায় অংশ নেন উত্তরখান থানা ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন মো. রসিদ ভূইয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তরখান থানা বিএনপি), মো. আশরাফ উদ্দিন (সভাপতি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি), নাসির উদ্দিন (সহ-সভাপতি), মো. ছফিল ভূইয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), টুটুল (বিএনপি নেতা), জহুরুল ইসলাম (সভাপতি, ২নং ইউনিট), আশাদুজ্জামান রিপন (সাধারণ সম্পাদক, ২নং ইউনিট) এবং সাবেক বিএনপি নেতা বকুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।