শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি করবো না:এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর যে প্রতিসিংসার রাজনীতির শিকার হয়েছি মিথ্যা মামলা জুলুমের শিকার হয়েছি এমনটি ঢাকা ১৮ এলাকায় হবে না।

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি কায়েম হতে দিবো না এমনকি আমি নিজেও করবো না। দেশের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলনে হয়েছিল। তাই সকলের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন সেবা এবং রাজনীতি করতে চাই।

আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি জেল জুলেমে জর্জরিত তখনো এই এলাকার যে কোন বিপদ আপদে পাশে থেকেছি। করোনা মহামারি প্রাকৃতিক দূর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমিও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।

আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে এলাকার সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

আজ শনিবার বেলা ১১ টায়
রাজধানীর দক্ষিনখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে ১২ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

দক্ষিনখান থানা বিএনপি আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিনখান থানা বিএনপির নাজিম উদ্দীন দেওয়ান, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, এস আই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নং ওয়ার্ডের আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাকন, আনুশা আনু সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিনখানের ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক, ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102