শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন ‎

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
উত্তরা প্রতিনিধি: রাজউক প্রণীত ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) অনুমোদিত নকশার বাইরে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ ধৌর মৌজায়। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী জমির মালিকরা মঙ্গলবার উত্তরা প্রেসক্লাব খালপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
‎ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ওই এলাকায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণ কার্যক্রম চালানো হচ্ছে। এতে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেন।
‎জমির মালিকরা জানান, সিটি জরিপ (CS) অনুযায়ী উক্ত স্থানে কোনো রাস্তার অস্তিত্ব নেই।
‎কেবল আরএস জরিপের একটি অংশ দেখিয়ে—যেখানে ৮০ মিটার রাস্তার কোনো উল্লেখ নেই—ড্যাপ অনুমোদিত নকশার বাইরে গিয়ে একটি অতিরিক্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অথচ ড্যাপে অনুমোদিত ১০০ ফুট মূল সড়কের সঙ্গে যে সংযোগ সড়ক নির্ধারিত রয়েছে, তা অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে নতুন রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই কার্যক্রম পরিচালনা করছে ২৪ ইঞ্জিনিয়ারিং কোর—যার কোনো আইনি অনুমোদন নেই।
‎ভুক্তভোগীরা স্পষ্ট করে বলেন, তারা উন্নয়ন কার্যক্রমের বিরোধী নন। তবে জমি অধিগ্রহণ ছাড়া, কোনো ক্ষতিপূরণ প্রদান না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী।
‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাদের জোন-৬ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। জোন-৬-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাতে তিনি জানান, অতিরিক্ত ৮০ মিটার রাস্তা নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের অনুমোদন নেই এবং এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্রও পাওয়া যায়নি।
‎মানববন্ধনে জমির মালিকরা বলেন,
‎“আমরা চাই উন্নয়ন হোক, তবে তা হোক আইনের মধ্যে থেকে। নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে আমরা সহযোগিতা করব। কিন্তু অবৈধভাবে কাজ হলে এতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সুনাম ক্ষুণ্ন হবে।”
‎এ বিষয়ে অভিযোগকারী মুবিনুল ইসলাম মুবিন বলেন,
‎“২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সিপিএল তৌহিদ সাহেব আমাকে ফোন করে জানান, পিডি লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ সাহেব বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করবেন। বিষয়টি জানার পর আমি দেশবাসীকে অবহিত  করতে বাধ্য হয়েছি।”
‎ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগীরা আদালতের পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসী ও সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102