শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলার অভিযোগ

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা-১৮ আসনের জামায়াত–এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের ডুমনী এলাকার নূরপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। হামলায় জোটপ্রার্থীসহ অন্তত ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে নূরপাড়া আলিম মাদ্রাসায় আয়োজিত একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান ঢাকা-১৮ আসনের জামায়াত–এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীব। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে তার অনুসারীরা জোটপ্রার্থীর বহরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ১০ দলীয় জোটপ্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান বলেন,
“বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরকতউল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। তবে নেতাকর্মীদের দ্রুত তৎপরতায় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদীবকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।”
হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা বলেন,
“ওটা মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ছিল, কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। মাদ্রাসাটি পৈত্রিকসূত্রে আমাদের।”
তবে জোটপ্রার্থীর ওপর হামলার বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102