শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিগত ১৭ বছর আলেম ওলামাগণ জেলে ছিলেন, বিএনপি ক্ষমতায় আসলে সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে:এস এম জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থনাীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, তাদের সাথে জেলে দেখা হতো। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। জেলে দেখা হওয়ার কথা ছিল না মসজিদ মাদ্রাসায় দেখা হওয়ার কথা ছিল। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের আলেম ওলামাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে।

দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

আজ রোববার সকালে রাজধানীর দক্ষিনখান এলাকার গাওয়াইর বাজার প্রাঙ্গণে ৪র্থ দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

দক্ষিনখান থানা বিএনপি আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর আলী, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আজমল হুদা মিঠু, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার সহ দক্ষিনখান বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিনখান থানা এলাকা, ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ড, হাজী ক্যাম্প এলাকায় গণসংযোগ করার সময় স্থানীয় লোকজন ধানের শীষ ধানের শীষ স্লোগান দিতে দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102