রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশ পুনর্নির্মাণ সম্ভব নয়: তারেক রহমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জনগণ যদি নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলেই এলাকার সমস্যার সমাধান এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছরের দুঃশাসনের ফলে দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে বাংলাদেশকে নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। আর সে জন্য গণতন্ত্রের যাত্রা আবার শুরু করা ছাড়া বিকল্প নেই। মানুষকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে এবং তারা যেন নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শুধু জাতীয় নির্বাচন নয়—পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সব স্তরে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিদের অবশ্যই জনগণের সমস্যা জানতে হবে এবং সেগুলোর সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেক এলাকার মৌলিক সমস্যাগুলোর কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, তাঁর উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102