
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকা–৩ আসনের অন্তর্গত কোন্ডা ইউনিয়নে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন তিন শতাধিক মানুষ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা–৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে তাঁর নেতাকর্মীদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতির মুখে ফেলা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
অধ্যক্ষ শাহিনুর ইসলাম আরও বলেন, ‘সব ধরনের বাধা ও চাপ উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী আপসহীনভাবে মাঠে থাকবে।’
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও নতুন যোগদানকারীরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।