শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির অভিযোগ বিএনপি প্রার্থী আমান উল্লাহ আমানের

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে এক নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ গণতন্ত্রের পথে ফিরে যাবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ধরনের অপচেষ্টা ব্যর্থ হবে। জনগণের ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ সরকার নির্ধারিত হবে।
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন বানচালের নানা চেষ্টা চললেও যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।


গণসংযোগে তিনি তার পূর্ববর্তী উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বাবুবাজার সেতু, বসিলা সেতু, হযরতপুর সেতুসহ কেরানীগঞ্জ এলাকায় ছোট–বড় মিলিয়ে প্রায় ৮০টি সেতু নির্মাণ করা হয়েছে। এগুলো এলাকার যোগাযোগ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন। নির্বাচিত হলে কেরানীগঞ্জে ভাঙা রাস্তা থাকবে না এবং দিনব্যাপী গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সম্প্রতি সহিংসতার প্রসঙ্গ টেনে আমান উল্লাহ আমান বলেন, গত বৃহস্পতিবার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ঘটনাকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বিএনপির এই প্রার্থী। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। নির্বাচন বানচালের যত ষড়যন্ত্রই হোক না কেন, তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় জানান তিনি।
পরে তিনি ভাগনা, বোরহানিবাগ, মনুব্যাপারীর ঢাল, আমিরাবাগ ও কালিন্দী হয়ে বরিশুর বাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন। এ সময় কেরানীগঞ্জ উপজেলা বিএনপির
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী, সেলিম রেজা, সাইদুর আংকু, মেহবুব হোসেন মাহবুব,সামসুল হক লিটন, আসাদুজ্জামান রিপন, আতাউর রহমান হীরাসহ হাজার হাজার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102