শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-২ আসনে জামায়াত মনোনীত কর্নেল হকের প্রার্থিতা পুনর্বহাল

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের দেওয়া রায়ের মাধ্যমে তার প্রার্থিতা বৈধতা পায়।

এর আগে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা কর্নেল হকের মনোনয়ন বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত রিটের শুনানি শেষে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক বলেন, তিনি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে ঢাকা-২ আসনের জামায়াতের স্থানীয় নেতারা বলেন, আদালতের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে। তারা আশা প্রকাশ করেন, কর্নেল হকের নেতৃত্বে দলটি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।
আদালতের রায়ের পর ঢাকা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102