
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ “সুস্থ্য দেহে, প্রশান্তমন, ক্রীড়াই করে আনয়ন ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলা ২দিন ব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫জানুযারী) দুপুর ১টায় উপজেলা এ,কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন ।
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র, উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)সহ বিপুল সংখ্যক ছাত্র —ছাত্রী খেলাগুলো উপভোগ করেন। দিনব্যাপী খেলার মধ্যে রয়েছে অ্যাথলেটিকস, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং সাইক্লিং।