শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ আসনে এনসিপির চূড়ান্ত মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি :ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব ঢাকা–১৮ আসনের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতা রফিকুল ইসলাম প্রিন্স বলেন,
“ইনশাআল্লাহ, ঢাকা–১৮ আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।তিনি উত্তরাবাসী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জয় ছিনিয়ে আনবেন।”

তিনি আরও বলেন, আরিফুল ইসলাম আদিব এবং দলের প্রতীক ‘শাপলা কলি’যেন ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এনসিপি আগামী দিনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে এবং সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102