রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ চেয়ারপার্সন ও শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং আপোষহীন নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩০ শে ডিসেম্বর) ভোর ০৬:০০ টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী অনুরাগী এবং ভক্তগণের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

ইউরোপীয় ইউনিয়ন ও চীনের রাষ্ট্র প্রধান সহ বিশ্বের অনেক দেশ থেকে শোক প্রকাশ করেন, খালেদা জিয়ার মৃত্যু তে এবং বাংলাদেশের

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস শোক প্রকাশ করেন এবং একদিনের ( আগামী দিন) রাষ্ট্রিয় ছুটি ঘোষণা করে ( তিন দিনের শোক বার্তা ঘোষনা করেন )

এন সি পি , বাংলাদেশ জামায়াতে ইসলামী ,আমজনগন পাটি এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সকল পেশাজীবি মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

আগামী দিন বাদ জোহর সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন শেষে শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102