শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে খিলক্ষেত ৩০০ ফিট রোডে বিএনপির ব্যাপক প্রস্তুতি

শাহীন মির্জা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

শাহীন মির্জা:আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত ৩০০ ফিট সড়কের অস্ট্রেলিয়ান স্কুল সংলগ্ন এলাকায় তাকে স্বাগত জানাতে বিশাল সংবর্ধনা মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ নির্মাণ কার্যক্রম শুরু হয়। বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে দ্রুত সময়ের মধ্যে মঞ্চ নির্মাণ শেষ করার চেষ্টা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই মঞ্চ থেকেই তারেক রহমানকে দেশের মানুষের পক্ষ থেকে গৌরবময় অভ্যর্থনা জানানো হবে।
সোমবার বিকেলে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে দল সম্পূর্ণ প্রস্তুত। আমাদের পক্ষ থেকে আলাদা করে লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা নেই। তবে তার আগমন উপলক্ষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবে।”
মির্জা আব্বাস আরও বলেন, দেশ বর্তমানে নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অসহযোগিতার ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি দাবি করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, সদস্য সচিব সোরাব হোসেন স্বপনসহ মহানগর উত্তর বিএনপি, খিলক্ষেত থানা বিএনপি, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102