শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে  ৪০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর তিনটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার থানা এলাকা হতে ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ তথ্য  সাংবাদিকদের জানান।

অভিযানে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস, এসআই (নিরস্ত্র) এস.এম. এনামুল হক ও এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামানের নেতৃত্বে পৃথক টিম অংশগ্রহণ করে।
দোহার থানা জয়পাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম (৫০) এর কাছ থেকে
১০০ পিস ইয়াবা ট্যাবলেট,
দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকবুতর এলাকা থেকে মোঃ সুমন (৪২) তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, কেরানীগঞ্জ মডেল থানা এলাকা মনু ব্যাপারীর ঢাল হতে রিপা আক্তার নিপা (২০) তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা, সনি আক্তার ফারজানা (২৩)  ১০০ পিস ইয়াব, মোছাঃ রুবিনা আক্তার (৩৫) ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত কয়েকজন আসামির বিরুদ্ধে ঢাকা ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা বিদ্যমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102